দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ১৬:৩৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৬:৩৮

কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের চাপড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৪০) এবং একই উপজেলার মিলপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে সবুর (৩৫)।

স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ জসিম উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘রবিবার সকালে চাপড়া গ্রামের আকামউদ্দিনের বাড়ির কাছে সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আরোহীদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনের মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি বাঁধবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।’

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব জানান, বিপ্লব হোসেন মোটরসাইকেলে কুমারখালী যাচ্ছিলেন। পথে চাপড়া পশ্চিমপাড়া গ্রামে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম