বাংলা ট্রিবিউন পাঠকের মন জয় করেছে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ২০:০৩আপডেট : ১৩ মে ২০২০, ২০:৫৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম দেশের অন্যতম প্রধান অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন পাঠকের মন জয় করে নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য দায়িত্ব নেওয়া মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনের সপ্তম বছরে পর্দাপণ উপলক্ষে শুভেচ্ছা জানান।

বুধবার (১৩ মে) বাংলা ট্রিবিউনকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘সত্য প্রকাশ করলে মানুষের মন জয় করা যায়, তার দুরন্ত দৃষ্টান্ত বাংলা ট্রিবিউন। জন্মদিনে আমি বাংলা ট্রিবিউন পরিবারকে স্বাগত জানাই।’

আতিকুল ইসলাম বলেন, বাংলা ট্রিবিউন অনলাইন গণমাধ্যমের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মিডিয়া। গত ছয়টি বছর সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে পাঠকের মন জয় করতে পেরেছে তারা। প্রতিষ্ঠানটি সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে আসছে। সত্য প্রকাশ করলে মানুষের মন জয় করা যায় তার দৃষ্টান্ত বাংলা ট্রিবিউন। আমি আশা করি বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশের এই দুরন্ত সাহস নিয়ে অনেক দূর এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন।

মেয়র বলেন, ‘বাংলা ট্রিবিউনের জন্মদিন আর ঢাকা উত্তর সিটির মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে আমার দায়িত্ব গ্রহণ একসঙ্গে হওয়ায় আমি গর্ববোধ করছি।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর তাকে বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

/এসএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী