মেয়র তাপসের পাঁচ অগ্রাধিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ১৮:০৩আপডেট : ১৬ মে ২০২০, ২৩:০০

শনিবার দায়িত্ব গ্রহণ করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সদ্য দায়িত্ব নেওয়া মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (১৬ মে) তিনি বলেন, 'মহামারি করোনা, মশা, ময়লা-আবর্জনা, যানজট ও দুর্নীতি রোধ করাকে প্রাধান্য দেওয়া হবে।' এই কাজগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে পূর্বঘোষিত ইশতেহার অনুযায়ী নাগরিকদের মৌলিক চাহিদাগুলো পূরণ করবেন বলেও জানান তিনি। এছাড়াও বিদায়ী মেয়র যেসব উন্নয়ন কাজ রেখে গেছেন, সেগুলোর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শনিবার দায়িত্ব গ্রহণের পর এক অনলাইন সংবাদ সম্মেলনে মেয়র এই তথ্য জানান। এসময় মেয়র বলেন, ‘আইন অনুযায়ী ২৮টি প্রধান কাজসহ সিটি করপোরেশনের বেশ কিছু দায়িত্ব রয়েছে। ইশতেহার অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সেই দায়িত্বগুলো কীভাবে পূরণ করতে পারি, সেদিকে নজর দেবো। যদিও করোনাভাইরাসের এই দুর্যোগে তা অনেকটাই কঠিন।'

মেয়র আরও বলেন, ‘নির্বাচনি ইশতেহারে পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়েছি। সেই বিষয়গুলোকে আবার কয়েকভাবে ভাগ করেছি। এখন আমার অগ্রাধিকার কাজগুলো হবে- মহামারি করোনা মোকাবিলা, মশা নিধন, ময়লা আবর্জনা পরিষ্কার, যানজট দূর করা ও দুর্নীতি রোধ। মেয়র হওয়ার পর প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়ন করার জন্য নজর দেবো। গত বছরের মতো এবছরও যাতে মশার বিস্তার ভয়াবহ না হয়, সেদিক নজর রাখা হবে। আর নাগরিকদের সুবিধার্থে কোনও সিদ্ধান্ত গ্রহণ এবং সেটি বাস্তবায়নে কোনও বাধা মানা হবে না।'

এক প্রশ্নের জবাবে তাপস বলেন, 'ডিএসসিসিতে চলমান থাকা সব উন্নয়ন কাজ অব্যাহত রাখা হবে।'

আসন্ন বর্ষায় জলাবদ্ধতার নিরসনের বিষয়ে তিনি বলেছেন, 'এটা আমাদের রাস্তাঘাট উন্নয়নের অংশ, তার মাধ্যমেই করা হবে।'

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছি আমাদের অনেক দায়-দেনা রয়েছে। দায়-দেনা কতটুকু, তা নিয়ে আগামীকাল বসবো। দেনা নিয়েই তো আমাকে যাত্রা শুরু করতে হচ্ছে।'

নির্বাচিত হওয়ার পর করোনাকালে নিজের উপস্থিতি না থাকার বিষয়ে তাপস বলেন, 'এতদিন তো দায়িত্বে ছিলাম না। আজ থেকে দেখতে পাবেন। আর ডিএসসিসির জনসংযোগ দফতর রয়েছে। সেখান থেকে তথ্য দেওয়া হবে।' এছাড়া সপ্তাহে একদিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে দেখা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক ভিডিও সংবাদ সম্মেলনে অংশ নেন ফজলে নূর তাপস। এসময় আগামী পাঁচ বছর নিজ দায়িত্ব পালনের নানান পরিকল্পনা তুলে ধরেন তিনি।

আরও খবর:  ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব নিলেন শেখ ফজলে নূর তাপস 

 

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম