মালদ্বীপ থেকে ৭০ প্রবাসীকে ফিরিয়ে আনলো বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৮:২৮আপডেট : ১৮ মে ২০২০, ১৮:৩১

মালদ্বীপ থেকে ৭০ প্রবাসীকে ফিরিয়ে আনলো বিমান বাহিনী মালদ্বীপ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনেছে বিমান বাহিনী। রবিবার (১৭ মে) রাতে বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমানের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৭০ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাসের কারণে কর্মহীন ৭০ জন প্রবাসী বাংলাদেশি নাগরিককে মালদ্বীপ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তারা মালদ্বীপে বৈধভাবে বসবাস করে আসছিলেন। প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে ও মালদ্বীপ সরকারের আন্তরিকতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মালদ্বীপে
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শুভেচ্ছা সামগ্রী ও মালদ্বীপে কর্মরত ১১ জন বাংলাদেশি ডাক্তারদের জরুরিভিত্তিতে কর্মস্থলে পাঠানোর লক্ষ্যে শনিবার (১৬ মে) মালদ্বীপের উদ্দেশে বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমানটি ঢাকা ত্যাগ করেছিল।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম