মাধ্যমিক শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের ফুলব্রাইট প্রোগ্রাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৬:৫৭আপডেট : ১৯ মে ২০২০, ১৭:০২

মার্কিন দূতাবাস মাধ্যমিক স্কুলের শিক্ষকদের জন্য ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট (টিইএ) প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস। ছয় সপ্তাহের এই প্রোগ্রামে নির্বাচিত আবেদনকারীরা তাদের পছন্দমতো ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ কিংবা সেপ্টেম্বর-নভেম্বর সেশনে অংশ নিতে পারবেন। ছয় সপ্তাহের এই প্রোগ্রামের আওতায় অংশগ্রহণকারীরা দুই সপ্তাহের জন্য আমেরিকার একটি মাধ্যমিক স্কুলে ইন্টার্নশিপ করার সুবাদে আমেরিকার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পাবেন।
ফুলব্রাইট টিইএ প্রোগ্রামের মধ্য দিয়ে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের নিজ নিজ বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন, তাদের শিক্ষাদানের দক্ষতা বাড়বে, এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের জ্ঞান প্রসারিত হবে ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই প্রোগ্রামে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি, পাঠ পরিকল্পনা, এবং শেখানোর কৌশলের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে তারা নিজ নিজ দেশে ফিরে এসে সেগুলো কাজে লাগাতে পারেন। এছাড়াও তাদেরকে ইন্টারনেট, ওয়ার্ড প্রসেসিং, এবং শিক্ষা দানের মাধ্যম হিসেবে কম্পিউটারের ব্যবহার শেখানো হবে।
এই প্রোগ্রামে আবেদনের জন্য একজন আবেদনকারীর মাধ্যমিক পর্যায়ে কর্মরত পূর্ণকালীন (ফুলটাইম) শিক্ষক হিসেবে পাঁচ বা ততোধিক বছর ধরে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের