সাভারে সেনাবাহিনীর ‘সম্প্রীতির ইফতার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৯:৫৯আপডেট : ১৯ মে ২০২০, ২০:০১

সাভারে সেনাবাহিনীর ‘সম্প্রীতির ইফতার’ সাভারে ‘সম্প্রীতির ইফতার’ নামে গরীব, দুস্থ ও অসহায় সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণ করেছে সেনাবাহিনী। দেশে করোনাভাইরাসের সংক্রমণে চলমান লকডাউন পরিস্থিতিতে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভারে ‘সম্প্রীতির ইফতার’ আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সম্প্রীতির ইফতার আয়োজনের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় ৫৫০ জন অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের পরিবারকে ইফতার প্রদান করে। পাশাপাশি তাদের বর্তমানে উদ্ভূত করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রেষণা প্রদান করা হয়।
সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন করোনা মোকাবিলায় মোতায়েনের শুরু থেকেই তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, মাস্ক ও জীবাণুনাশক সামগ্রী প্রদান, সম্প্রীতির বাজার চালুসহ দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি ও কৃষিবীজ বিতরণ কর্মসূচি পালন করে আসছে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম