এনআইডি সেবার সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ২০:১০আপডেট : ২০ মে ২০২০, ২০:১৩

নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সেবা প্রদানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে অনলাইনে প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত জাতীয় ক্রান্তি লগ্নে দেশব্যাপী নাগরিকদের নিরবচ্ছিন্ন অনলাইন সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের  জন্য এই অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

বুধবার (২০ মে) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জুম অ্যাপের মাধ্যমে সারাদেশের মাঠ প্রশাসনের সঙ্গে সংযুক্ত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য কমিশনাররা অংশগ্রহণ করেন।

অনলাইনভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দেশের ৫১৯টি উপজেলা,থানা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ৬৪টি জেলা ও ১০টি অঞ্চলে  ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ চলবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনলাইনের মাধ্যমে জনগণের কাছে কার্যকরভাবে এনআইডি সেবা প্রদানের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা, টেকনিক্যাল এক্সপার্ট, অ্যাসোসিয়েট, টেকনিক্যাল সাপোর্ট ও ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারীদের  দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করার উদ্দেশ্যকে সামনে রেখেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

কর্মকর্তা-কর্মচারীদের ৫টি ক্যাটাগরিতে ভাগ করে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ১০ দিনের এই প্রশিক্ষণকে ১৩৯টি ব্যাচে বিভক্ত করে দুই হাজার ৩২২ জন ফ্যাসিলিটেটর ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম