প্রতিদিনই বাড়ছে পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ১৭:৪৮আপডেট : ২১ মে ২০২০, ১৮:০৯

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (ফাইল ছবি)

প্রতিদিনই বাড়ছে পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত সারাদেশে পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়ালো। মারা গেছেন ১০ জন পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) বিকাল পর্যন্ত সারাদেশে তিন হাজার ২৩৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশেই করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৭ জন পুলিশ সদস্য।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে আটজন ঢাকা মহানগর পুলিশের সদস্য। অন্য দু'জন চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্য।

সর্বশেষ বৃহস্পতিবার (২১ মে) বিকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৩৫ জন পুলিশ সদস্য। কোয়ারেন্টিনে আছেন তিন হাজার ৫০০ জন। আইসোলোশনে আছেন এক হাজার ২৩৩ জন পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৬৯ জন।

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী