করোনায় সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২০, ১১:৩৮আপডেট : ২৬ মে ২০২০, ১৫:১৪

নিলুফার মঞ্জুর (ছবি: সংগৃহীত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর ৩টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সানবিমস স্কুলের উত্তরার প্রধান শাখার ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

নিলুফার মঞ্জুর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।
আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিলুফার মঞ্জুরের প্রথম দুই বার করোনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারও পরীক্ষার পর পজিটিভ আসে। তার নিউমোনিয়াও হয়েছিল। রাত ১২টার দিকে তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে সিএমএইচ থেকে তার ছেলেকে ফোন করে জানানো হয়েছিল। আমরা মৃত্যুর খবর পাই সাড়ে রাত ৩টার পর।’
তার স্বামী সৈয়দ মঞ্জুর এলাহীও করোনা আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: সৈয়দ মঞ্জুর এলাহী করোনায় আক্রান্ত

/এসএমএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান