ডলফিন রক্ষায় গৃহীত পদক্ষেপ প্রতিবেদন আকারে জানাতে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ১৯:২১আপডেট : ২৮ মে ২০২০, ১৯:২৭

 

হালদা নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিন চট্টগ্রামের হালদা নদীর ডলফিন ও অন্যান্য জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে গত ২৪ মে জালে আটকা পড়ে নতুন করে মারা যাওয়া ডলফিন সম্পর্কে বিস্তারিত তথ্যও জানতে চেয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ মে) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১৯ মে চট্টগ্রামের হালদা নদীর ডলফিন, জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি গঠন করে দেন হাইকোর্ট। ‘হালদা নদীর ডলফিন হত্যা রোধ, প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং সব প্রকার মা মাছ রক্ষা কমিটি’ নামে এই কমিটিতে হালদা তীরের এলাকার সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

কমিটিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে সভাপতি এবং চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার, নৌ পুলিশ, কোস্ট গার্ড, পরিবেশ অধিদফতর, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা ছাড়াও হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, রাউজান, রামগড় ও মানিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের প্রতিনিধি, জেলা প্রশাসকের মনোনীত দুই জন হালদা গবেষক, দুই জন এনজিও প্রতিনিধি এবং নদী তীরবর্তী উপজেলা চেয়ারম্যানদের কমিটিতে রাখতে বলা  হয়।

হালদা নদীতে ভাসমান মৃত ডলফিন (ছবি: সংগৃহীত) প্রসঙ্গত, এর আগে গত ১০ মে হালদা নদীতে একের পর এক  ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে রিট দায়ের করা  হয়। 

গত ১১ মে  চট্টগ্রামের হালদার ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে হালদা নদীতে একের পর এক ডলফিন হত্যা বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটনের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন ভার্চুয়াল হাইকোর্ট।

আরও পড়ুন:

দুই-তিন বছরের মধ্যে ডলফিনশূন্য হতে পারে হালদা!

হালদায় ডলফিন হত্যা বন্ধে ভার্চুয়াল কোর্টে প্রথম রিট

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের