‘জাহানারা ইমামের আন্দোলনের সূচনা থেকেই ছিলেন মোবারক আলী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ১৬:৫৭আপডেট : ০১ জুন ২০২০, ১৭:০৬

শাহরিয়ার কবির ও কাজী মুকুল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোবারক আলী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।
সোমবার (১ জুন ) এক শোক বিবৃতিতে তারা বলেন, ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের সূচনা থেকে মোবারক আলী চৌধুরী সম্পৃক্ত ছিলেন। আশুগঞ্জে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সব নাগরিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে আশুগঞ্জে প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না।
গতকাল রবিবার (৩১ মে) মোবারক আলী চৌধুরী মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শোক বিবৃতিতে বলা হয়, তিনি কিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান