ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ১৮:৩৪আপডেট : ০৪ জুন ২০২০, ১৮:৩৮

ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তা সিটি হারওয়ানস্ইয়া

ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের একজন নারী প্রশাসনিক কর্মকর্তা বৃহস্পতিবার (৪ জুন) মারা গেছেন। তার নাম সিটি হারওয়ানস্ইয়া। তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ইন্দোনেশিয়া দূতাবাসের এ প্রশাসনিক কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত  পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ড. মোমেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সুমারনোকে ফোন করে বিস্তারিত খোঁজখবর নেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাবতীয় সহায়তার আশ্বাস প্রদান করা হয়। রাষ্ট্রদূত রিনা তাঁর প্রয়াত সহকর্মীর খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম