৩০ মিনিটে করোনা শনাক্তে সফল ঢাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২০, ০০:৫০আপডেট : ০৮ জুন ২০২০, ০২:৩৪

করোনা পরীক্ষা (প্রতীকী ফাইল ছবি)

মানব দেহে করোনাভাইরাসের (সার্স কোভ-২) আরএনএ-এর উপস্থিতি মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই শনাক্ত করতে সফল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল গবেষক র‌্যাপিড কলোরোমেট্রিক টেস্ট প্রক্রিয়া অনুসরণ করেছে, যা আরটি-ল্যাম্প টেস্ট কিট নামে পরিচিত। এই পরীক্ষা পদ্ধতিটি রোগীদের কোভিড-১৯ দ্রুত শনাক্ত করতে সহায়তা করে।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে অন্যান্য গবেষকরা সার্স কোভ-২ আরএনএ ভাইরাস সফলভাবে শনাক্ত করেছেন।

শনাক্তকরণ প্রক্রিয়ার ব্যাপারে বলা হয়, একটি সাধারণ ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে এই ভাইরাস শনাক্তের প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়েছে। করোনা পজিটিভ স্যাম্পলের ক্ষেত্রে পরীক্ষা কিটে হলুদ ও নেগেটিভ স্যাম্পলের ক্ষেত্রে গোলাপি রঙ পাওয়া গেছে।

এই পরীক্ষা পদ্ধতির কার্যকারিতা যাচাই করার জন্য এরই মধ্যে ঢাবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আবেদন করা হয়েছে। আবেদনে বিভাগটির সঙ্গে রয়েছে ‘বায়োটেক কনসার্ন’, যারা বাংলাদেশে আরটি-ল্যাম্প টেস্ট কিটের পরিবেশক।

 

 

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি