সিঙ্গাপুরে প্রবাসীদের খাদ্য সামগ্রী দিলো বাংলাদেশ হাইকমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ২৩:৫২আপডেট : ১৩ জুন ২০২০, ০০:০৮

সিঙ্গাপুরে প্রবাসীদের খাদ্য সামগ্রী দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে প্রবাসীদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের এই সহায়তা দেওয়া হচ্ছে।
জানা গেছে, শুক্রবার (১২ জুন) উডল্যান্ড স্ট্রিট ও ক্রাঞ্জি এরিয়ায় ১৫০ প্যাকেজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে মুড়ি, চানাচুর, খেজুর, জুস, চিড়া, চিনি, নুডলস, বিস্কুট ইত্যাদি।
প্রবাসী কর্মীদের উদ্দেশে ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন বলেন, ‘সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং সবসময় পাশে আছে। যেকোনও সমস্যা আমাদের অবহিত করবেন। আমাদের হটলাইন, ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিয়মিত সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা সিঙ্গাপুর সরকারের সব নিয়ম-কানুন মেনে চলুন।’

ওয়েলফেয়ার অফিসার মো. আশরাফুল আলম জানান, যারা পাসপোর্ট নবায়ন করতে চান তারা নিজেদের প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে অবহিত করলে সহায়তা পাবেন। যার যার প্রতিষ্ঠানের প্রতিনিধি হাইকমিশনে গিয়ে পাসপোর্ট নবায়ন করতে পারবে।

বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের ডরমিটোরিসহ বিভিন্ন থাকার জায়গায় কোভিড-১৯ মহামারির শুরু থেকেই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে হাইকমিশনের শ্রম উইংয়ের কর্মকর্তারা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের