দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ৩৯১ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ২২:০০আপডেট : ১৩ জুন ২০২০, ২২:০৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি) করোনা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৯১ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৩ জুন) ভোর ৪টা ৩৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এর আগে গতকাল (শুক্রবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালি ফিরে যান ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে মালয়েশিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

প্রসঙ্গত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১৬ জুন থেকে সীমিত পরিসরে যুক্তরাজ্য ও কাতার রুটে বিমান চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা-যুক্তরাজ্য-ঢাকা যাত্রী পরিবহন করা যাবে। অন্যদিকে দোহা-ঢাকা-দোহা রুটে শুধুমাত্র ট্রানজিট যাত্রী পরিবহন করা যাবে।

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম