হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত চিকিৎসককে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ২২:২০আপডেট : ১৩ জুন ২০২০, ২২:২৩

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত চিকিৎসককে করোনাভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার করে তিনি ঢাকায় আসেন। পরে ঢাকার মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনাভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসককে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। তার সঙ্গে ডা. শোভন রহমান ও ডা. মরিয়ম আক্তারকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

আইএসপিআর আরও জানায়, সশস্ত্র বাহিনী বিভাগ করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম