‘ক্যাসিনো খালেদ’ ফের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ১৫:৪৫আপডেট : ১৬ জুন ২০২০, ১৫:৪৫

খালেদ মাহমুদ ভূঁইয়া (ফাইল ছবি) অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে আটক তৎকালীন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অর্থ পাচার আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ভার্চুয়ালি শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মতিঝিল থানার ওই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক রাশেদুর রহমান মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক  তিনদিনের রিমান্ড মন্জুর করেন। 

এর আগে গত ৭ জুন মতিঝিল থানায় সিআইডির পরিদর্শক ইব্রাহীম হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, খালেদ ও তার প্রতিষ্ঠান মালয়েশিয়ার একটি ব্যাংকে টাকা পাচার করেছেন।

সিআইডির অতিরিক্ত পুলিশ ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে খালেদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অপরাধের প্রমাণ মিলেছে‘ 

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ফকিরারপুল ইয়ংমেন্স ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়

আরও পড়ুন-

ফ্রিডম পার্টির ক্যাডার থেকে যুবলীগ নেতা খালেদ 

 

 

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম