খালেদ মাহমুদকে যুবলীগ থেকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৪





যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে বহিষ্কার করেছে যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সাংগঠনিক সিদ্ধান্তে শুক্রবার (২০ সেপ্টেম্বর) তাকে বহিষ্কার করা হয়। যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক এবং মিডিয়া সমন্বয়ক মিজানুল ইসলাম মিজু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মিজানুল ইসলাম বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ এবং অসামাজিক কার্যকলাপের দায়ে খালেদ মাহমুদ ভূঁইয়াকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’
উল্লেখ্য, রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার পর গুলশানের নিজ বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার বাসা থেকে একটি অবৈধ পিস্তল, ছয় রাউন্ড গুলি, ২০১৭ সালের পর নবায়ন না করা একটি শটগান ও ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর পরদিন (বৃহস্পতিবার) দুপুরে তাকে গুলশান থানায় নেয় র‌্যাব। পরে তার বিরুদ্ধে একই থানায় অস্ত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আলাদা তিনটি মামলা দায়ের করেন র‌্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা। বৃহস্পতিবার রাতে খালেদ মাহমুদকে আদালতে উপস্থাপন করলে অস্ত্র মামলায় চারদিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে রাতেই মামলা দুটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি, উত্তর) স্থানান্তর করা হয়। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে খালেদ মাহমুদকে নিয়ে যায় ডিবি।
আরও পড়ুন...

যুবলীগ নেতা খালেদের মামলা ডিবিতে স্থানান্তর

যুবলীগ নেতা খালেদ মাহমুদ রিমান্ডে

আদালতে যুবলীগ নেতা খালেদ মাহমুদ

যুবলীগ নেতা খালেদ মাহমুদের বিরুদ্ধে ৪ মামলা

র‍্যাবের সাঁড়াশি অভিযানে ৪টি ক্যাসিনো সিলগালা, ১৮২ জনকে কারাদণ্ড

আরামবাগে ‘ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব’ ক্যাসিনোতেও অভিযান

বনানীতে ‘গোল্ডেন ঢাকা বাংলাদেশ’ ক্যাসিনোতে অভিযান

ক্যাসিনো থেকে গ্রেফতার ১৪২ জনের কারাদণ্ড

 ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক (ভিডিও)

‘ক্যাসিনো’ ইয়ংমেন্স ক্লাবের চেয়ারম্যান রাশেদ খান মেনন

যুবলীগ নেতার ব্যবস্থাপনায় ক্যাসিনো আছে জানলে আগেই ব্যবস্থা নিতাম: ওমর ফারুক চৌধুরী

ঢাকার অন্ধকার জগৎ ক্যাসিনো (ফটো স্টোরি)

অবৈধ জুয়ার আড্ডা বা ক্যাসিনো চলতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার



/এমএইচবি/আইএ/এমএমজে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি