রাজধানীতে ভবনের আন্ডারগ্রাউন্ডে নারীর অর্ধগলিত লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ১৬:২৩আপডেট : ১৭ জুন ২০২০, ১৬:৩৫

লাশ রাজধানীর সবুজবাগ কুসুম্বা এলাকা থেকে এক নারীর মুখ বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দিনগত রাতে মন্দির সংলগ্ন একটি বাড়ির পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য বুধবার (১৭ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় এখনও জানা যায়নি।

সবুজবাগ থানার উপপরিদর্শক এসআই রবিন্দ্র নাথ সরকার বলেন, বাড়ির মালিক দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। আমরা আন্ডারগ্রাউন্ডে জমে থাকা থাকা পানির মধ্য থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। তার মাথাসহ মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। পরনে ছিল কালো রঙের গ্যাবার্ডিন প্যান্ট। তবে শরীরের ওপরের অংশে কোনও কাপড় ছিল না।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এসআই রবীন্দ্রনাথ বলেন, বডির অবস্থা দেখে মনে হচ্ছে চার পাঁচদিন আগের ঘটনা। মৃতদেহটি পচে ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন বোঝা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা ও ঘটনার তদন্ত চলছে।

/এআইবি/আরজে/এফএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম