হত্যার পর লাশ কেটে রাজধানীর দুই এলাকায়: ‘মূল পরিকল্পনাকারী’ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ১৮:০১আপডেট : ২২ জুন ২০২০, ১৮:০১

রিমান্ড রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী হেলাল উদ্দীনকে হত্যার পর লাশ কেটে দুই এলাকায় ফেলে আসার ঘটনায় দায়ের করা মামলায় মূল পরিকল্পনাকারী আসামি চার্লস রুপমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২জুন) ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ শুনানি শেষে এ আদেশ দেন। 

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআর) পুলিশের কন্সটেবল আব্দুস সামাদ (মুন্সি) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার দক্ষিণখান থানার ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিন রিমান্ডের আবেদন করে রুপমকে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।‘

এর আগে, রবিবার (২২ জুন) রাতে হত্যার মূল পরিকল্পনাকারী আসামি চার্লস রুপমকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  

পুলিশ জানায়, হেলাল উদ্দীন ‘নগদ’ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। তার কাছে সবসময় নগদ টাকা থাকতো। ওই টাকা হাতিয়ে নেওয়ার জন্যই প্রতিবেশী চার্লস রুপম ও তার স্ত্রী শাহিনা বেগম মিলে তাকে খুন করে। ঘটনার দিন রুপম একটি ফটোকপি মেশিন বিক্রির কথা বলে হেলাল উদ্দীনকে বাসায় নেয়। এরপর চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে রাতে লাশ গুম করতে তিন টুকরো করে বস্তায় ভরে তিন জায়গায় ফেলে রাখে তারা।

গত সোমবার (১৫ জুন) পুলিশ হেলালের খণ্ড খণ্ড লাশ উদ্ধার করে। কোমর থেকে নিচের অংশ উদ্ধার করা হয়েছে দক্ষিণখান থেকে। আর কোমর থেকে গলা পর্যন্ত পাওয়া যায় এয়ারপোর্ট এলাকায়। টুকরো মেলানোর পর লাশটি ব্যবসায়ী হেলাল উদ্দীনের বলে তার বড় ভাই মো. হোজায়ফা শনাক্ত করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা করা হয়। থানা-পুলিশের পাশাপাশি ডিবির উত্তর বিভাগ মামলার তদন্ত শুরু করে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার শাহিনা বেগম ও তার মা রাশিদা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হেলালকে হতার পর তার কাছ থেকে ৩৩ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলে তারা স্বীকার করেছে। তবে পরে টাকাগুলো উদ্ধার করেছে ডিবি।

আরও পড়ুন- 

রাজধানীর দুই অংশে মিললো লাশের দুই অংশ 

৩৩ হাজার টাকা হাতিয়ে নিতে স্বামী-স্ত্রী মিলে খুন করে ব্যবসায়ীকে

দক্ষিণখানে ব্যবসায়ী হত্যার 'মূল পরিকল্পনাকারী' গ্রেফতার

 

 

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি