মেঘ-জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ১৬:২৬ আপডেট : ২৪ জুন ২০২০, ১৭:২৩

মেঘ-জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম

তাপমাত্রা বেশি না হলেও মেঘ আর জলীয় বাষ্পের কারণে দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, টানা বৃষ্টি হলে এই অসহনীয় গরম কমতে পারে।

বুধবার (২৪ জুন) বিকালে আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, ‘বৃষ্টি না হওয়া, মৌসুমি বায়ুর  কারণে আকাশে সৃষ্ট মেঘমালা, আর জলীয় বাষ্পের কারণে তাপমাত্রা বেশি না হলেও গরম বেশি অনুভূত হচ্ছে।’ তিনি বলেন, ‘এই গরম কমতে হলে টানা বৃষ্টি দর‍কার। সাধারণত এ মৌসুমে টানা কয়েকদিনের বৃষ্টি হয়ে থাকে। সে সময় তাপমাত্রাও কমে যায়। গত কয়েকদিনে সে ধরনের বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহে ৩৩ দশমিক ৬, সিলেটে ৩৪ দশমিক ৮, রাজশাহীতে ৩৬ দশমিক ২,  রংপুরে ৩৪ দশমিক ৫, খুলনায় ৩২ এবং বরিশালে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৪৬ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে গোপালগঞ্জে ৩, ময়মনসিংহের নেত্রকোনায় ৫, সিলেটে ১৩, রাজশাহীর বদলগাছিতে ৫, রংপুরের রাজারহাটে ৩৮, খুলনায় ১৬ এবং বরিশালে ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ু ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

অধিদফতরের পূর্বাভাসে আরও  বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

/এসএনএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে বড় বিজনেস ক্লাস আনছে ব্রিটিশ এয়ারওয়েজ
বিশ্বের সবচেয়ে বড় বিজনেস ক্লাস আনছে ব্রিটিশ এয়ারওয়েজ
অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বিটিআরসির দ্বিতীয় স্থান অর্জন
অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বিটিআরসির দ্বিতীয় স্থান অর্জন
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব রেজিস্ট্রার
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব রেজিস্ট্রার
সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পতাকা হাতে ব্যারিকেডে উঠলেন রাহুল গান্ধী
সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পতাকা হাতে ব্যারিকেডে উঠলেন রাহুল গান্ধী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’