মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ মে ২০২৪, ১২:৩৬ আপডেট : ১৯ মে ২০২৪, ১২:৩৬

ময়মনসিংহের নান্দাইলে একদল কুকুরের আক্রমণে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) ভোরে পৌর শহরের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম।

নিহত ওই যুবকের নাম ইজাজুল ইসলাম (৩২)। তিনি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজাজুল নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। সেখানে থেকে একটি ঔষধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। রবিবার ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে চারানিপাড়া নদীর পাড় রাস্তা দিয়ে মসজিদে যাওয়ার পথে সংঘবদ্ধ একটি কুকুরের দল চারদিক থেকে তাকে ঘিরে ধরে এবং কামড়াতে থাকে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পান ওই যুবকের একটি গাল, পেটসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে কুকুররা। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা আ. সালাম বলেন, ‘আমার জীবনে কখনও দেখিনি কুকুর মানুষকে এভাবে খেয়ে ফেলে। এটা বিরল ঘটনা। বেওয়ারিশ কুকুর নিধনের জন্য প্রশাসনসহ সকলের দৃষ্টি কামনা করছি।’

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার