বারডেমে আগুন নিয়ন্ত্রণে, আতঙ্ক ছড়ালেও হতাহত নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ১৩:০৬আপডেট : ২৫ জুন ২০২০, ১৩:০৬

বারডেম হাসপাতাল-২ (ছবি: সংগৃহীত) রাজধানীর সেগুনবাগিচায় বারডেম জেনারেল হাসপাতাল-২ (মা ও শিশু)  এর একটি স্টোর রুমে লাগা আগুন নির্বাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা ২৭ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ৪০ মিনিটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৃতীয় তলায় শিশু ওয়ার্ডের পাশে একটি কক্ষে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে হাসপাতালের রোগীরা অনেকে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানান, আগুন তৃতীয় তলার একটি কক্ষে লেগেছিল। সেখানে পরিত্যক্ত জিনিস রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপন করেন। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/আরজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম