ওয়াসার ড্রেনেজ সার্কেল ডিএনসিসির কাছে হস্তান্তরের প্রস্তাব মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ০০:২০আপডেট : ২৮ জুন ২০২০, ০৩:১৭




খাল উদ্বোধন
রাজধানীর খাল ও ড্রেন রক্ষণাবেক্ষণে ঢাকা ওয়াসার ড্রেনেজ সার্কেলের বিদ্যমান জনবল, ভৌত অবকাঠামো, প্রয়োজনীয় সব উপকরণসহ খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তরের প্রস্তাব করেছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার (২৭ জুন) বেলা সাড়ে এগারোটায় রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন কবরস্থানের পাশে আশকোনা হজ ক্যাম্প হতে সিভিল অ্যাভিয়েশন অফিসার্স কোয়ার্টার হয়ে বনরূপা হাউজিং পর্যন্ত খননকৃত খালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে এ প্রস্তাব দেন।

এসময় ডিএনসিসির মেয়র উদ্বোধন হওয়া খালটির পাশাপাশি কুড়িল বিশ্বরোড থেকে এয়ারপোর্ট পর্যন্ত সাইকেল লেন তৈরি করে দেওয়ারও দাবি জানান।

মেয়র বলেন, খালগুলো জেলা প্রশাসনের অধীনে, পানি নির্গমণসহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার। কিন্তু জনগণের দুর্ভোগের কথা শুনতে হয় সিটি করপোরেশনকে। জনপ্রতিনিধি হিসাবে মেয়র ও কাউন্সিলরদেরকে জবাবদিহি করতে হয়। কিন্তু ওয়াসাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। এ অবস্থায়, নগরবাসীর ভোগান্তি লাঘবে, ঢাকা ওয়াসার ড্রেনেজ সার্কেলের বিদ্যমান জনবল, যান-যন্ত্রপাতি, অন্যান্য প্রয়োজনীয় সব উপকরণসহ খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার প্রস্তাব দিচ্ছি।

মেয়র আরও বলেন, গত ২১ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে নিয়ে আমরা আশকোনা হজক্যাম্প সংলগ্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করি। উত্তরা ৪ নম্বর সেক্টরের একাংশ, কসাইবাড়ি, আশকোনা, কাওলা এলাকার তীব্র জলাবদ্ধতা দূর করতে আশকোনা হজক্যাম্প থেকে বনরূপা আবাসিক এলাকা পর্যন্ত খালটির বিভিন্ন জায়গায় খননের জন্য ঢাকা ওয়াসা ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু উভয় সংস্থা এতে অপরাগতা প্রকাশ করে। পরে প্রায় ১.৯০ কিলোমিটার দীর্ঘ খালটি খননের দায়িত্ব পায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী। ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনী ৩০ মে ২০২০ থেকে খাল খনন শুরু করে এবং ২৭ জুন ২০২০ খনন সম্পন্ন করে। খননের ফলে এখন উত্তরা ৪ নম্বর সেক্টরের একাংশ, কসাইবাড়ি, আশকোনা, কাওলাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা অনেকাংশে দূর হবে।

 উল্লেখ্য, খাল খননের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ডিএনসিসির নিজস্ব তহবিল থেকে সর্বমোট ১ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করতে হবে। ইতোমধ্যে ৫০ শতাংশ টাকা পরিশোধ করা হয়েছে।

আতিকুল ইসলাম জানান, চলতি বছরে ডিএনসিসি কর্তৃক ৪.৭৫ কিলোমিটার সুপরিসর আরসিসি পাইপ-নর্দমা নির্মাণের মাধ্যমে উত্তরা ৪ এবং ৬ নম্বর সেক্টরের দীর্ঘদিনের জলাবদ্ধতাও অনেকাংশে দূর করা হচ্ছে। এছাড়া বনানী মেইন রোডে মাছরাঙ্গা টিভির সামনে জলাবদ্ধতা নিরসনে বিমানবন্দর সড়কে বনানী ওভারপাস হতে কাকলী পর্যন্ত রিটেনশন পন্ড পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়া চলমান পাইপলাইন নির্মাণের মাধ্যমে এক মাসের মধ্যে এ এলাকার জলাবদ্ধতাও অনেকাংশে দূর করা সম্ভব হবে।

মেয়র আরও বলেন, মেট্রোরেল প্রকল্পের উন্নয়নকাজের ফলে ফার্মগেট থেকে পরিকল্পনা কমিশন পর্যন্ত ডিএনসিসির বিদ্যমান প্রায় ২.২ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ও অকার্যকর হওয়ায় মেট্রোরেল কর্তৃপক্ষ হতে অনেক দেরিতে সম্প্রতি ড্রেনেজ-লাইন পুনর্বাসন ব্যয় পাওয়া গেছে। কাজটি আগামী দুই মাসের মধ্যে ডিএনসিসি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেবে। এছাড়া মগবাজার প্রধান সড়কের রেলগেট হতে মধুবাগ পর্যন্ত ঢাকা ওয়াসার অনেক পুরোনো, প্রায় অকার্যকর এবং প্রয়োজনের তুলনায় অপরিসর পাইপ-নর্দমাটি পুনঃনির্মাণে ঢাকা ওয়াসা অপারগতা প্রকাশ করেছে। এর প্রেক্ষিতে ডিএনসিসি ১৯ কোটি প্রাক্কলিত ব্যয়ে ২.৬৭ কিলোমিটার সুপরিসর আরসিসি পাইপ-নর্দমা নির্মাণ কার্যক্রম গ্রহণ করেছে। যার বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু হবে।

ওয়াসার ড্রেনেজ সার্কেল ডিএনসিসির কাছে হস্তান্তরের প্রস্তাব মেয়রের অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরের সব খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে আনার পরিকল্পনা করছে সরকার। তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা জনগণের কাছে যেমন জবাবদিহি করবেন কর্মচারীরাও তেমনি জবাবদিহি করবেন। আপনি মন্ত্রী হন আর ছোট কর্মচারী, যেই হন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/টিটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম