ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ২১:১৩আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৬

রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ( ২৯ জুন) সোমবার আনুমানিক সন্ধ্যা সোয়া ৬টায় নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। রেহেনা আক্তারের বড় ভাই ফটো সাংবাদিক ফজিত শেখ বাবু তার মৃত্যুর সংবাদটি জানান।
রেহেনা আক্তারের মৃত্যুতে ইত্তেফাকের বার্তা বিভাগের প্রধানসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন, একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেনে।
রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের আগে পাক্ষিক অন্যান্য, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেন। গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো