নলছিটিতে বিএনপির মেয়র প্রার্থীর দুই কর্মীকে মারধরের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৫, ০২:৪০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ০৩:৫৯

Jhalakati ঝালকাঠির নলছিটি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর দুই কর্মীকে যুবলীগ ক্যাডাররা মারধর করে নির্বাচনি পোস্টার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে । শনিবার দুপুর ১২টায় শহরের পশুসম্পদ হাসপাতালের সামনে ধানের শীষ প্রতিকের পোস্টার লাগানোর সময় এ ঘটনা ঘটে। এই ঘটনায়  রিটার্নিং অফিসারের কাছে বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেন।
বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান জানান,শনিবার দুপুরে তার কর্মীরা পশু সম্পদ হাসপাতালের সামনে ধানের শীষ প্রতিকের পোস্টার লাগাতে গেলে যুবলীগ ক্যাডার শম্ভূ দাস ও কার্তীক দাসের নেতৃত্বে নৌকা মার্কার সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার সমর্থক নাসির হাওলাদার ও মিন্টু খানকে বেধরক মারধর করে আটকে রাখে। পরে তাদের সঙ্গে থাকা ধানের শীষের পোস্টার ছিনিয়ে নেয়।
তিনি আরও অভিযোগ করে বলেন,নির্বাচনি প্রচারণার কাজে প্রতি মুহূর্তে আমাদের বাধা দেওয়া হচ্ছে এবং কর্মী-সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।  নির্বাচনি কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে কোনও সহযোগীতা পাচ্ছি না।এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় রয়েছে।
এ বিষয়ে সরকারি দল আওয়ামী লীগের নৌকা সমর্থিত মেয়র প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী তার সমর্থকদের হাতে ধানের শীষের কর্মীদের মারধর ও পোস্টার ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে বলেন,নলছিটি পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সব প্রার্থী তাদের প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
এ ব্যাপারে নলছিটি পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার খান আবি শাহিনুর জানান, বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান তার কাছে মৌখিকভাবে জানালে তাকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এখন পর্যন্ত তিনি কোনও লিখিত অভিযোগ পাননি।
/জেবি/
আপ-এআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান