শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কর কমিশনার জামাল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১২:৫৭আপডেট : ০১ জুলাই ২০২০, ১৮:৫১

জামাল আহমেদ শ্বাসকষ্ট নিয়ে আয়কর কমিশনার জামাল আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামাল আহমেদ বিসিএস (কর) ১৩তম ব্যাচের কর্মকর্তা। বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি ও কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জামাল আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কর আপিল অঞ্চল-৩-এর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রেজাউল করিম চৌধুরী। তিনি জানান, শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে জামাল আহমেদকে গত ১৭ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনার নমুনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, উচ্চ রক্তচাপসহ নানান জটিল রোগে তিনি ভুগছিলেন। ভর্তির পরই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। গত রাতে অবস্থার অবনতি হয়। আজ সকালে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

জামাল আহমেদের গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট পাকুড়িয়ায়।তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো.  রহমাতুল মুনিম  জামাল আহমেদের  মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের