সার্জিক্যাল মাস্ক তৈরির অনুমতি পেলো মিনিস্টার হাই-টেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২৩:০৮আপডেট : ০১ জুলাই ২০২০, ২৩:১১

মিনিস্টার হাই-টেকের তৈরি সার্জিক্যাল মাস্ক

সার্জিক্যাল মাস্ক উৎপাদন ও বাজারজাত করতে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদফতর। প্রতিটি মাস্ক ১০ টাকায় বাজারে  সরবরাহ করার কথা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিনিস্টার সার্জিক্যাল মাস্ক মেল্ট ব্লন সমৃদ্ধ তিন স্তরের প্রটেক্টিভ, যা প্রায় শতকরা ৯৯ ভাগ ব্যাকটেরিয়া রোধক ক্ষমতাসম্পন্ন। করোনা ভাইরাসসহ অন্যান্য রোগ-জীবাণু থেকে সুরক্ষা নিশ্চিত করবে। বর্তমানে ভালোমানের মাস্কের চাহিদার তুলনায় বাজারে সরবরাহ একেবারেই কম। এজন্যই মিনিস্টার দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের কথা ভেবে এই সার্জিক্যাল মাস্ক উৎপাদন করছে, যা বাজারে প্রাপ্ত অন্যান্য মাস্কের তুলনায় অনেক মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যে মিনিস্টারের যেকোনও বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের  চেয়ারম্যান  এম এ রাজ্জাক খান বলেন, ‘‘কোনও ব্যবসায়িক উদ্দেশ্য নয় বরং ‘মানবসেবার জন্য এবং মানুষের জন্য মিনিস্টার পণ্য’ এই স্লোগানকে সামনে রেখে আমরা মানুষের জন্যে সুলভ মূল্যে এই মাস্ক পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই উন্নত মানের মাস্ক এবং তা আমরা বাজারজাতকরণ শুরু করেছি।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে