নিয়োগের দাবিতে স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টদের মানববন্ধন, ছিল না সামাজিক দূরত্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১২:৫৫আপডেট : ০২ জুলাই ২০২০, ১৩:০৫

স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ করোনা সংকটের শুরু থেকে স্বেচ্ছাশ্রমে কাজ করলেও নিয়োগের সময় বাদ পড়েছেন অনেক মেডিক্যাল টেকনোলজিস্ট। বাদ পড়াদের নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন করোনা শনাক্তে কাজ করা স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টরা। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদফতরের সামনে আন্দোলন করেন তারা। এ সময় আন্দোলনকারীদের জড়ো হয়ে সামাজিক দূরত্ব না মেনে বিক্ষোভ করতে দেখা যায়।

আন্দোলনে থাকা স্বেচ্ছাসেবক মেডিক্যাল টেকনোলজিস্টরা দাবি করেন, রাষ্ট্রপতির নির্বাহী আদেশে ইতোমধ্যে ১৪৫ জনের নিয়োগ হলেও শুরু থেকে কাজ করা টেকনোলজিস্টরা বাদ পড়েছেন। আইইডিসিআর, কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারসহ বিভিন্ন হাসপাতালের স্বেচ্ছাসেবকরা বাদ পড়েছেন।

আইইডিসিআরের মেডিক্যাল টেকনোলজিস্ট শামীম শাহ বলেন, ‘আমরা শুরু থেকে কাজ করেছি। কিন্তু নিয়োগ পেয়েছেন ব্র্যাকসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরা। আমাদের বঞ্চিত করা হয়েছে।’

একই দাবি করেন, কুয়েত মৈত্রী হাসপাতালের টেকনোলজিস্ট মো. জাবিদুল ইসলাম। তিনি বলেন, ‘স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কুয়েত মৈত্রীতে আমরা শুরু থেকে কাজ করছি। আমরা চার জন ছিলাম। আমাদের কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। নিয়োগ পেয়েছেন বাইরের লোকজন।’

আন্দোলনকারীরা জানান, নিয়োগ পাওয়া ১৪৫ জনের বাইরে আরও তিন শতাধিক মেডিক্যাল টেকনোলজিস্ট রয়েছেন। তাদের শ্রমের কথা বিবেচনায় রেখে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

/আরজেে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম