মুগদা হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ০২:১৫আপডেট : ০৪ জুলাই ২০২০, ০২:২৯

রোগীর স্বজনকে মারধর করছে আনসার সদস্য (ছবি: জয়ীতা রায়) মুগদা জেনারেল হাসপাতালে রোগীর স্বজন ও  দুই ফটো সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে এ ঘটনার প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান।

বাংলা ট্রিবিউনকে ডা. ইকবাল আর্সলান বলেন, ‘আমরা এ ঘটনায় অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা আগামী দুই কার্যদিবসের মধ্যে এর প্রতিবেদন দেবে।’

তিনি হাসপাতালগুলোর নিরাপত্তাকর্মীদের প্রসঙ্গে বলেন, ‘স্থানীয় প্রশাসনের উচিত হাসপাতালগুলোতে নিরাপত্তা রক্ষার কাজের নামে যারা আনসার বাহিনীতে কর্মরত আছেন তাদের নিয়ে মাঝে মাঝে সেশন করা। তাদের কার্যপরিধি, কর্মপরিধি সম্পর্কে ওয়াকিবহাল করা। তাদের এখতিয়ারের ভেতরে কোনটা আর কোনটা নয়, সে সম্পর্কে তাদের বোঝাতে হবে।’

প্রসঙ্গত, এক রোগীর সন্তানকে মারধর করার ছবি তোলার সময় নারী সাংবাদিকসহ দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে কোভিড-১৯ ডেডিকেটেড মুগদা জেনারেল হাসপাতালের আনসার সদস্যরা। এ সময় দুই সাংবাদিককে বেঁধে রাখারও হুমকি দেওয়া হয়। পুলিশ সেখানে উপস্থিত থাকলেও ঘটনাটিকে দুঃখজনক বলে চলে যায়।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে মুগদা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের ভেতরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক জয়ীতা রায় ও দৈনিক দেশ রূপান্তরের ফটো সাংবাদিক হারুন অর রশীদ ওরফে রশীদ রুবেলের ওপর এই হামলার ঘটনা ঘটে। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

/জেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম