বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১৯৯০ সালের ১০ অক্টোবর এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত কে এম নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান (এমপি) উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ ত্যাগেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী