শিক্ষার্থীদের সার্টিফিকেট ও মালামাল ফেলে দেওয়া ছাত্রাবাসের মালিক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১৯:৩২আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৯:৩৪

মেস মালিক খোরশেদ রাজধানীর রাজাবাজার এলাকায় ভাড়া না দেওয়ায় ৫০ শিক্ষার্থীর সার্টিফিকেট ও মালামাল ফেলে দেওয়ার ঘটনায় ছাত্রাবাসের মালিক খোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শরীফ সাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কলাবাগান থানার মামলায় তদন্ত কর্মকর্তা একদিনের রিমান্ড শেষে খোরশেদ আলমকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শুক্রবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান শুনানি শেষে খোরশেদ আলমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২ জুলাই পুলিশ খোরশেদকে গ্রেফতার করে।
রাজধানীর গ্রিন রোডের বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির ৫০ শিক্ষার্থী রাজাবাজারে আলিফ নামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন। করোনা পরিস্থিতিতে গত মার্চে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে শিক্ষার্থীরা তাদের কক্ষে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। কিছুদিন আগে জানতে পারেন, ছাত্রাবাস মালিক তাদের আসবাবপত্রসহ মালামাল সরিয়ে ফেলেছে। ওই ঘটনায় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সোহান বাদী হয়ে কলাবাগান থানায় ছাত্রাবাসের মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি