প্রতিরক্ষা সচিব হলেন মোস্তফা কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ০০:৪০আপডেট : ০৬ জুলাই ২০২০, ০০:৪৮

ড. মো. আবু হেনা মোস্তাফা কামাল

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া আরও তিন সচিবের দফতর বদল করে রবিবার (৫ জুলাই) আলাদা আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী গত জুন ২৯ জুন মারা যান। মোস্তফা কামাল তার স্থলাভিষিক্ত হলেন।

অন্য আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সচিব পদে বদলি করা হয়।

আর ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষকে তার দফতর বদল করে নেওয়া হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে।

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম