নিয়মিত আদালত না খোলা পর্যন্ত ওয়াসার বর্ধিত মূল্য আদায় করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ১৩:৩৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৩:৪০

সুপ্রিম কোর্ট সেবার মান না বাড়িয়ে গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ ১৬ সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালত। আদালত সে আদেশ সংশোধন করে ১৬ সপ্তাহের পরিবর্তে নিয়মিত কোর্ট না খোলা পর্যন্ত হাইকোর্টের আদেশটি স্থগিত করেছেন। এছাড়া নিয়মিত কোর্ট খোলার পর এ মামলার পরবর্তী শুনানি হবে বলেও আদেশ দিয়েছেন। এর ফলে নিয়মিত কোর্ট না খোলা পর্যন্ত ওয়াসার গ্রাহকদের কাছে পানির ২৫ শতাংশ বর্ধিত মূল্য নিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (৭ জুলাই) চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত এ আদেশ দেন। পরে মামলার রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ বাংলা ট্রিবিউনকে আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩০ জুন হাইকোর্টের আদেশ ১৬ সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত স্থগিতের এ আদেশ দেন। আদালতে ওয়াসার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।

গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। ২২ জুন এক রিটের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর এ আদেশ স্থগিত চেয়ে গত ২৩ জুন আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বৃদ্ধি করে ওয়াসা কর্তৃপক্ষ। আর বাণিজ্যিক গ্রাহকের বিল প্রায় ৮ শতাংশ বৃদ্ধি করা হয়। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা, যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে পানির মূল্য ৫ শতাংশ বাড়ানো হয়েছিল।

 

/বিআই/এমএএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি