দেশে বছরে সাপের কামড়ে মারা যান ৬ হাজার মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২০:৪৯ আপডেট : ১০ জুলাই ২০২০, ০৮:৪৪

স্বাস্থ্য অধিদফতর

দেশে প্রতিবছর আনুমানিক ছয় লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। আর  সাপের কামড়ে মারা যান ছয় হাজার মানুষ। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ‘ওরিয়েন্টেশন অন স্নেক বাইট ম্যানেজমেন্ট’ শীর্ষক এক অনলাইন প্রশিক্ষণ কর্মসূচিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে বলা হয়, গত বছর বন্যার পানিতে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল সাপের কামড়। এ বছর এখনও পর্যন্ত সাপের কামড়ে মারা গেছেন একজন। আবার বিষধর সাপে কামড়ানোর পর বেঁচে যাওয়া অনেকে বিভিন্ন ধরনের পঙ্গুত্ববরণ ও মানসিক সমস্যায় ভোগেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, সাপের কামড় সস্পর্কে মানুষের মধ্যে অবৈজ্ঞানিক ভ্রান্ত ধারণা বিদ্যমান। এ নিয়ে বিজ্ঞানসম্মত চিকিৎসার চর্চা এখনও ব্যাপকভাবে শুরু হয়নি।

বাংলাদেশে সাধারণত পাঁচ ধরনের বিষাক্ত সাপ রয়েছে। এগুলো হলো— গোখরা, কেউটে, চন্দ্রবোড়া,  সবুজ সাপ  ও  সামুদ্রিক সাপ। ‘সর্প দংশনের চিকিৎসা নীতিমালা ২০১৯’ অনুযায়ী অ্যান্টি স্নেকভেনম আনুষঙ্গিক চিকিৎসা, কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা অনুসরণ করা হয়ে থাকে।

অনলাইন ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন— স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনাসহ অন্যরা।

এছাড়া, অনলাইনে যুক্ত ছিলেন সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা.এম.এ.ফয়েজ।

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩ গাছ বদলে দেবে আপনার অন্দরসজ্জা
৩ গাছ বদলে দেবে আপনার অন্দরসজ্জা
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ইনানীর জ্বলন্ত গ্যাসকূপে কাজ করতে গিয়ে দগ্ধ ৫ কর্মী
ইনানীর জ্বলন্ত গ্যাসকূপে কাজ করতে গিয়ে দগ্ধ ৫ কর্মী
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল