বিমানের ফ্লাইটে দুবাই-আবুধাবি যেতে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ০৩:০৮আপডেট : ১২ জুলাই ২০২০, ০৩:৩০

বিমানের ফ্লাইটে দুবাই-আবুধাবি যেতে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই ও আবুধাবি যেতে যাত্রীদের পিসিআর টেস্টের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। আর টেস্ট করতে হবে সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক অনুমোদিত পরীক্ষাগারে। এই পরীক্ষা ভ্রমণের ৯৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এসব তথ্য জানায়।

বিমান জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ জুলাই থেকে আবুধাবিগামী এবং ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের বাংলাদেশে থেকে করোনাভাইরাসের জন্য পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণ করতে হবে। টেস্ট করতে হবে ইউএই সরকার নির্ধারিত পরীক্ষাগারে। কেবলমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারীরা আবুধাবি ও দুবাইগামী বিমানে ভ্রমণ করতে পারবেন।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম