হাইকোর্টের তিনটি দাফতরিক শাখা খোলা রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ১৯:৩৭আপডেট : ১২ জুলাই ২০২০, ১৯:৩৯

সুপ্রিম কোর্ট

চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেও হাইকোর্টের তিনটি দাফতরিক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এই তিনটি শাখা হলো— ফাইলিং, এফিডেভিট এবং নকল শাখা।

রবিবার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার (১২ জুলাই) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফাইলিং শাখা, এফিডেভিট শাখা এবং নকল শাখার নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীরা এবং সংশ্লিষ্ট সবাইকে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশ প্রদান করা হলো।’

এর আগে করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে গত ২৫ মার্চ থেকে হাইকোর্টের এসব দাফতরিক শাখা বন্ধ রাখা হয়েছিল।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম