৮৯৮ স্থাপনায় এডিসের লার্ভা, ২১ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ১৮:৪৪আপডেট : ১৪ জুলাই ২০২০, ২০:৫৭

ডিএনসিসি

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ দিনব্যাপী পরিচালিত দ্বিতীয় ধাপের অভিযানে ৮৯৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পাশাপাশি ৭৮ হাজার ১৩০টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ২১ লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসি।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দ্বিতীয় ধাপের এই অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার ৯৭৭টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ জুলাই থেকে ডিএনসিসি এলাকায় দ্বিতীয় ধাপে চিরুনি অভিযান শুরু করা হয়। ১০ দিনব্যাপী পরিচালিত এ অভিযান মঙ্গলবার (১৪ জুলাই) শেষ হয়েছে। অভিযানে ০ দশমিক ৬৯ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

অভিযানের দশম দিন মঙ্গলবার (১৪ জুলাই) ১১ হাজার ৯৩৪টি স্থাপনা পরিদর্শন করা হয়। এতে ৪৮টিতে লার্ভা এবং ৬ হাজার ৭৯৪টিতে এডিসের বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এদিন ১৭টি মামলায় ২১ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। 

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম