স্বাস্থ্যবিধি না মানায় সৌদিতে বাংলাদেশ বিমানকে ১ কোটি টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ২২:৩২আপডেট : ১৪ জুলাই ২০২০, ২৩:২৫

বিমান বাংলাদেশ স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৪ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করেছে সৌদি আরব। এ ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে বিমান। কমিটিকে ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, সাড়ে ৪ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সুপারিশ দিতে কমিটি করা হয়েছে। বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে ১১ জুলাই এ কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিমানের ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্ট সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে। সদস্য সচিব করা হয়েছে সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাছুদুল হাছানকে। সদস্য হিসেবে আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-ব্যবস্থাপক (অর্থ) প্রণব কুমার বড়ুয়াকে। আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে যে কোনও কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন। তবে সৌদি আরবে কোন দিন স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে তা আদেশে উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তার মোবাইলে মেসেজ পাঠিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি।

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের