অনুমোদন ছাড়াই ৪ বছর ধরে চলছে আল আশরাফ জেনারেল হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ০১:১১ আপডেট : ২১ জুলাই ২০২০, ০১:২১

আল আশরাফ জেনারেল হাসপাতাল, ছবি-সংগৃহীত রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের আল আশরাফ জেনারেল হাসপাতাল কখনওই অনুমোদনের জন্য আবেদন করেনি। অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২০ জুলাই) হাসপাতালটি পরিদর্শন করে এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মালিক ও ম্যানেজারসহ সবাই পলাতক। হাসপাতালটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য লিখিত চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের সহকারি পরিচালক মোজাফফর হোসেন জানান, হাসপাতালটি কখনওই অনুমোদন নেওয়ার জন্য আবেদন করেনি। তারা অনুমোদন না নিয়েই কার্যক্রম পরিচালনা করছিল।

সরজমিনে দেখা গেছে, হাসপাতালটিতে কেবিন আর সাধারণ শয্যার পাশাপাশি আছে তথাকথিত আইসিইউ। তবে তা পরিচালনা করছেন ওয়ার্ডবয় ও নার্সরা।

হাসপাতালটির অংশীদারিত্ব দেওয়ার কথা বলে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন উসামা আমিন। পটুয়াখালী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মাহাবুবুর রহমান সিকদার জানান, ২০১৬ সালে তার থেকে অংশিদারিত্বের নামে ২৭ লাখ টাকা নিয়েছেন। এরপর আর হাসপাতালের মালিকের খোঁজ তিনি পাননি। পরে ডা. মাহবুব জানতে পারেন এই হাসপাতলের কোনও রেজিষ্ট্রেশন নাই। হাসপাতালের মালিক উসামা আমিনের বিরুদ্ধে থানায় মামালাও করেছেন তিনি।

/এআরআর/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ