দক্ষিণখানে ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ১৬:৪৭আপডেট : ২১ জুলাই ২০২০, ১৬:৫০

দক্ষিণখানে ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মীর মৃত্যু রাজধানীর দক্ষিণখানের দক্ষিণ পাড়া এলাকায় ছুরিকাঘাতে মারা গেছেন মোছা. আলো আক্তার(১৭) নামে এক গার্মেন্টসকর্মী। সোমবার(২০ জুলাই) রাত নয়টার দিকে ভাড়া বাড়ির গোসলখানায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মঙ্গলবার(২১) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে।
নিহতের চাচা রাশেদ জানান, প্রতিদিনই রাত ৯টার দিকে বাসায় ফিরতো  আলো আক্তার। গতকাল বৃষ্টি থাকায় ভিজে ভিজেই নয়টার দিকে বাসায় ফিরে সে। এরপর থাকার ঘর থেকে একটু দূরে গোসলখানায় যায়। অনেকক্ষণ পরেও ঘরে না ফেরায় খোঁজ নিতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেননি স্বজনরা। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর বীরগঞ্জের সরকার পাড়া এলাকায়। বাবা-মাসহ দক্ষিণখানে থাকতেন আলো।
দক্ষিণখান থানার এসআই খগেন্দ্র চন্দ্র সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

/এআইবি/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম