নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে সশস্ত্র বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ১৭:২৯ আপডেট : ২১ জুলাই ২০২০, ১৮:০৬

করোনা পরীক্ষা সশস্ত্র বাহিনী পরিচালিত মহাখালী ডিএনসিসি মার্কেটে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালে ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ করা হবে এবং সেখানে নমুনা পরীক্ষার ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হবে। মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় সোমবার (২০ জুলাই) থেকে মহাখালী ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার ও হাসপাতালে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। মোট ২০টি বুথ স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, মহিলা ও বিদেশি নাগরিকদের জন্য পৃথক নমুনা সংগ্রহ বুথ নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা সংগ্রহ এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। বিদেশগামী যাত্রীরা নমুনা প্রদানের পরবর্তী দিন বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। আসন্ন ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ বুথ খোলা থাকবে।
নমুনা পরীক্ষা ফি বাবদ সরকার ৩ হাজার ৫৩৫ টাকা ধার্য করেছে। স্থাপিত বুথগুলোতে প্রতিদিন আনুমানিক এক হাজার বিদেশগামী যাত্রীর নমুনা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মহাখালীস্থ ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার ও হাসপাতাল স্থাপনের কাজ চলমান রয়েছে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী চালু করা হবে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ