ব্যাংকিং খাতে কমিশন গঠন চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ১৭:৫৭আপডেট : ২১ জুলাই ২০২০, ১৭:৫৯

সুপ্রিম কোর্ট

ব্যাংকিং খাতের ঋণ অনুমোদন ও আদায়ে দুর্বলতা খুঁজে বের করে তার প্রতিকারে সুপারিশের জন্য ৯ সদস্যের কমিশন গঠনের নির্দেশনা না দেওয়ায়  হাইকোর্টের সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়েছে।

অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ ওই আবেদন জানান।    

পরে মনজিল মোরসেদ বলেন, ‘বিভিন্ন ব্যাংকে জালিয়াতি, দুর্নীতি ও ঋণ খেলাপি বিষয়ে পদক্ষেপ না নেওয়ার বিষয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট মামলা দায়ের করে। রিটে ব্যাংকিং খাতের ঋণ অনুমোদন ও আদায়ে দুর্বলতা খুঁজে বের করে তার প্রতিকারের জন্য কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। এই রিট মামলা চলাকালীন শতাংশ ডাউনপেমেন্টে ঋণখেলাপিদের পুনঃতফসিলের সার্কুলার জারি করা হলে তাও আদালতে চ্যালেঞ্জ করলে স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের আদালত দীর্ঘ শুনানি কর গত ৩ নভেম্বর রুল নিষ্পত্তি করে রায় দেন।’ 

‘কিন্তু রিট আবেদন অনুসারে, হাইকোর্ট তার রায়ে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ এর ৩ ধারা  মোতাবেক কমিশন গঠনের বিষয়ে কোনও আদেশ দেননি। তবে আদালত তার রায়ে বলেন, উক্ত আইন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে কমিশন গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং এটা সরকারের বিবেচনা (ডিসক্রিশন)।’

মনজিল মোরসেদ আরও বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ব্যাংকের অর্থ লুটপাট বন্ধে এবং অর্থনীতি শক্তিশালী করতে উক্ত আইনের বিধান অনুসারে কমিশন গঠন প্রয়োজন। রিট আবেদনের প্রার্থনা অনুসারে কমিশন গঠন করার নির্দেশ না দেওয়ায় সংক্ষুব্ধ হয়ে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়েছে।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের