পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে স্ত্রী-শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৩:১৩আপডেট : ২২ জুলাই ২০২০, ১৩:৪২

দুর্নীতি দমন কমিশন ও কাজী শহীদ ইসলাম পাপুল
মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে তার স্ত্রী সেলিনা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে তারা দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার পর জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তারা।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাপুলের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে জানা গেছে, তিনি এনআরবি ব্যাংক থেকে ১৪শ’ কোটি টাকা ও হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
গত ৬ জুন কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলামকে আটক করে কুয়েতের সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)।

আরও পড়ুন- 

কুয়েতে সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল আটক 

পাপুলের থেকে ৩০ কোটি টাকা ঘুষ নেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের মানবপাচার রিপোর্টেও এমপি পাপুল

ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করেছেন এমপি পাপুল

স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

পাপুল গ্রেফতারের তথ্য জানে না জাতীয় সংসদ

/আরজে/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম