আদালতে স্বীকারোক্তি দিয়েছেন সেই ভারতীয় নারী জঙ্গি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৯:০৮আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:১০

আদালতে স্বীকারোক্তি দিয়েছেন সেই ভারতীয় নারী জঙ্গি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার সদস্য আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, এদিন মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন। আসামি আয়েশা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুক্রবার (১৭ জুলাই) চার দিনের রিমান্ডে পাঠান আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ, একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওই নারী ৩ মাস ধরে বাংলাদেশের নব্য জেএমবির নারী শাখার ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছিল। ওমান প্রবাসী বাংলাদেশি এক তরুণকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করেছিল আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম নামে ভারতীয় ওই নারী।

আরও পড়ুন: 

ঢাকায় আটক ভারতীয় নারী জঙ্গির কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র!

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেফতার দেখিয়ে শ্যামল দত্ত-মোজাম্মেল-রুপাকে কারাগারে পাঠানোর নির্দেশ
গ্রেফতার দেখিয়ে শ্যামল দত্ত-মোজাম্মেল-রুপাকে কারাগারে পাঠানোর নির্দেশ
হাইকোর্টে রায়ে সন্তুষ্ট নুসরাতের মা, চাইলেন পরিবারের নিরাপত্তা
হাইকোর্টে রায়ে সন্তুষ্ট নুসরাতের মা, চাইলেন পরিবারের নিরাপত্তা
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
‘ঢালাও ফাঁসি’ দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট
নুসরাত হত্যা মামলা‘ঢালাও ফাঁসি’ দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে