শিক্ষা নিয়ে গুজব ছড়ালেই আইনি ব্যবস্থা: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ২২:৫২আপডেট : ২৩ জুলাই ২০২০, ২৩:৫৪

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা সংক্রান্ত গুজব ছড়ানো হলে বা এমন চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে গুজব ও মিথ্যা প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় শিক্ষা বোর্ডের নাম ব্যবহার করে বলা হয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয় থেকে জানানো হয় খবরটি গুজব। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে মিথ্যা প্রচারণা চালানোর পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘কোভিড-১৯ -এর বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে আনুষ্ঠানিকভাবে বা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে আগে থেকে কেউ কোনও গুজব ছড়ালে ও মিথ্যা প্রচারণা চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী লক্ষ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির মানুষ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তার দাবি, ‘ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নেইনি। অথচ জাতীয় শিক্ষা বোর্ডের নামে প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনও শিক্ষা বোর্ড নেই।’

মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন ডা. দীপু মনি। তার ভাষ্য, ‘যখন সময় হবে আমরা গণমাধ্যমে জানিয়ে দেবো কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে এবং কবে পরীক্ষা নেওয়া হবে।’

/এসএমএ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম