সশস্ত্র বাহিনীতে ছয় হাজারের বেশি করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১৭:০৬আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৭:০৬

করোনাভাইরাস দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে শনিবার (২৫ জুলাই) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ছয় হাজার ৭৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এর মধ্যে মারা গেছেন ১০৭ জন। শনিবার (২৫ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, শনিবার (২৫ জুলাই) পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছয় হাজার ৭৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৭৭ জন। যাদের অনেকেই এরই মধ্যে কাজে ফিরে গেছেন। বর্তমানে সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন ৯০৩ জন।

আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২১ জন। যাদের মধ্যে মারা গেছেন ১২ জন। এই ১২ জনের প্রত্যেকেরই বয়স ৬৫ বছরের ওপরে। তারা সবাই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক