৩৭ গরু নিয়ে পদ্মায় ভাসছিলেন ২৫ বেপারি, ৯৯৯ এ ফোনের পর উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৫:৩৪ আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৫:৪৯

জরুরি সেবা ৯৯৯

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মাঝ পদ্মায় বিকল হওয়া একটি ট্রলার উদ্ধার করেছে মুন্সীগঞ্জের মাওয়া ফাঁড়ির নৌপুলিশ। ট্রলারে ২৫ জন বেপারি ও ৩৭টি গরু ছিল। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ পুলিশের টিঅ্যান্ডআইএম বিভাগের ৯৯৯ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, রবিবার বিকালে ৯৯৯ নম্বরে এক বেপারীর ফোনের ভিত্তিতে নৌপুলিশ ট্রলারটি উদ্ধার করে।

জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রবিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ হালিম নামের একজন কলার ফোন করেন।

হালিম জানান, তিনি একজন গরু ব্যবসায়ী। তিনিসহ আরও ২৫-২৬ জন গরু ব্যবসায়ী ৩৭টি গরু নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশে একটি ট্রলারে করে রওনা দিয়েছিলেন। মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন পদ্মা সেতুর কাছাকাছি আসার পর তাদের ট্রলারের পাখা ভেঙে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢেউয়ের তোড়ে তাদের বিকল ট্রলারটি নদীতে ভাসছে। তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

ফোন পাওয়ার পর নৌপুলিশ হেড কোয়ার্টার কন্ট্রোল রুম ও মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল বোট নিয়ে ঘটনাস্থলে রওনা দেয়। পরে উদ্ধারকারী দলের এটিএসআই মাহবুব জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন। ট্রলারটিতে থাকা গরু ব্যবসায়ী ও গরুগুলোর কোনও ক্ষতি হয়নি। পরে ট্রলারটি নতুন  পাখা লাগিয়ে গাবতলীর উদ্দেশে রওনা দেয়।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা, স্বাগত জানালো তামাকবিরোধী জোট
সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা, স্বাগত জানালো তামাকবিরোধী জোট
‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প
‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত
মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন