ডিএনসিসিকে করোনা সুরক্ষা সামগ্রী দিলো জাইকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ১৬:৫৮আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৭:২৯

ডিএনসিসিকে করোনা সুরক্ষা সামগ্রী দিলো জাইকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের কাছে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বেশকিছু করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

মঙ্গলবার (২৮ জুলাই) নগর ভবনে বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো এসব সামগ্রী হস্তান্তর করেন।

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১৯০টি পিপিই গাউন, ১৯০ জোড়া গামবুট, ১৯০টি গগলস, ৭৯০ জোড়া গ্লাভস, ৪০টি হ্যান্ড স্যানিটাইজার, ১৪ হাজার ৭০০টি মাস্ক, ৩৯টি থার্মোমিটার, ৩৮টি লিকুইড সাবান ও ১৯০টি ব্যাগ।

সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জাপান ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। জাইকা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। করোনাকালে জাইকা থেকে পাওয়া এসব সামগ্রী পরিচ্ছন্নতাকর্মীদের কাজে সুরক্ষা প্রদান করবে।’   

সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
রাস্তায় ‘বাইক স্টান্ট’ করতে গিয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু
রাস্তায় ‘বাইক স্টান্ট’ করতে গিয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত