মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৯

জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ আসন্ন। এমন মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলেন পাউলো দিবালা ও নাহুয়েল মোলিনা। কিন্তু প্রিয় সতীর্থের বিদায়ী ম্যাচে গ্যালারিতে বসার সুযোগ হচ্ছে না তাদের। ক্লাব রোমার সিদ্ধান্তে দেশে ফিরতে পারছেন না আর্জেন্টিনার এই দুই তারকা।

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি। বুয়েনস এইরেসের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন না মেসির দুই ঘনিষ্ঠ সতীর্থ! 

মেসির সঙ্গে দুই খেলোয়াড়ের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারা। কিন্তু এবার ক্লাবের সিদ্ধান্তের কারণে মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

মঙ্গলবার এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রোমা। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, আন্তর্জাতিক বিরতির সময় দিবালা ও মোলিনাকে ত্রিগোরিয়া অনুশীলনকেন্দ্রেই থাকতে হবে।

রোমার দাবি, এই সিদ্ধান্তের সঙ্গে মেসির বিদায়ের কোনো সম্পর্ক নেই। খেলাধুলা ও ভ্রমণসংক্রান্ত বিষয় বিবেচনা করেই তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়নি।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খেলাধুলা ও লজিস্টিক বিষয় বিবেচনায়। আন্তঃমহাদেশীয় ভ্রমণের সময় এবং পরবর্তী আনুষ্ঠানিক ম্যাচের খুব কাছাকাছি সময়ের বিষয়টি এখানে বিবেচনা করা হয়েছে।’

মেসির বিদায়ী ম্যাচের মাত্র পাঁচ দিন পর কোমোর বিপক্ষে মাঠে নামবে রোমা। সেই ম্যাচের প্রস্তুতির কথা মাথায় রেখেই দিবালা ও মোলিনাকে ছাড়তে রাজি হয়নি ইতালিয়ান ক্লাবটি। ফলে মেসির আন্তর্জাতিক বিদায়ের ঐতিহাসিক মুহূর্তে দুই ঘনিষ্ঠ সতীর্থকে ছাড়াই গড়াবে আর্জেন্টিনার ম্যাচ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
সর্বশেষ খবর
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো